ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠিকাদারকে সুবিধা দিতে কারসাজি—৭৬ কোটি টাকার দরপত্র বাতিল বগুড়ায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা বেরোবির রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার ১ বায়তুল মুকাররমে ইবাদতবান্ধব পরিবেশ তৈরি হয়েছে: ধর্ম উপদেষ্টা সৈয়দপুরে পিআইও কার্যালয়ের ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগ বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন , তিনি একজন মহিয়সী নারী: প্রিন্স জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে কুরআন সুন্নাহ’র ভিত্তিতে দেশ চালাবে – এটিএম আজহারুল নির্বাচিত হই আর না হই ব্রিজ অবশ্যই করে দিব – হুমাম কাদের চৌধুরী যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ১

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১০:১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটে।  এতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৬ সেপ্টেম্বর) বিস্ফোরণটি বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে ঘটে।

বাজৌর জেলার পুলিশ অফিসার ওয়াকাস রফিক ডনকে জানান, হামলাটি টার্গেট করে চালানো হয়েছে। একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে এ হামলা চালানো হয়।

বিস্ফোরণে একজন পুরুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্য শিশুও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি পুলিশ স্টেশনে আরেকটি হামলা চালিয়েছিল, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

প্রলয়/রিফাত

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ১

আপডেট সময় : ১০:১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫