ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠিকাদারকে সুবিধা দিতে কারসাজি—৭৬ কোটি টাকার দরপত্র বাতিল বগুড়ায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা বেরোবির রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার ১ বায়তুল মুকাররমে ইবাদতবান্ধব পরিবেশ তৈরি হয়েছে: ধর্ম উপদেষ্টা সৈয়দপুরে পিআইও কার্যালয়ের ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগ বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন , তিনি একজন মহিয়সী নারী: প্রিন্স জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে কুরআন সুন্নাহ’র ভিত্তিতে দেশ চালাবে – এটিএম আজহারুল নির্বাচিত হই আর না হই ব্রিজ অবশ্যই করে দিব – হুমাম কাদের চৌধুরী যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক

ধোবাউড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা প্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭০ বার পড়া হয়েছে

সীমান্তবর্তী এলাকায় সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে ধোবাউড়ায় একাধিক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধোবাউড়া থানার রনসিংহপুর গ্রামের বাসিন্দা ও সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ মাহবুব সরকার (৩৮) সম্প্রতি ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি এবং এসএফ টিভির স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম পত্রিকার সাংবাদিক বার্নার্ড সরকার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সংবাদ সংগ্রহ করে থাকেন।

কিন্তু অভিযুক্তরা – মোঃ বাসেল মিয়া (৩২), মোঃ নূর ইবনে হাকিম (২৪) ও মোঃ মাসুম মিয়া (২৫) – সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সম্পর্কে কটূক্তিমূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন এবং প্রকাশ্যে নানা ধরনের হুমকি অব্যাহত রেখেছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় রায়হান মিয়া (২২), মোঃ তাইজুল (২৩) ও মনির উদ্দিন (৪০) এর মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে বিরূপ সাক্ষাৎকার গ্রহণ করে ভিডিও ধারণ করা হয় এবং তা ফেসবুকে প্রকাশ করা হয়। পরে সাংবাদিক মাহবুব সরকার বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তিদের কাছে গেলে তারা জানান, অভিযুক্তদের অস্ত্রের মুখে পড়েই তারা ওই বক্তব্য দিতে বাধ্য হয়েছেন।

অভিযোগে সাংবাদিক মাহবুব সরকার আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি সীমান্তবর্তী ও গামারীতলা ইউনিয়ন পরিষদ এলাকায় সংবাদ সংগ্রহ করলে আমাকে যেকোনো সময় হামলার শিকার হ হতে পারে। স্থানীয়রা বিষয়টি অবগত থাকলেও পরিবার ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে বিলম্বে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ হাতে পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ধোবাউড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা প্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট সময় : ০২:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫