ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় ইজিবাইকচালককে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৫৯ বার পড়া হয়েছে

হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মমিন (৩০) নামে এক ইজিবাইকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমিন উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চারজন যুবক মমিনকে অচেতন অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। এ সময় তার শরীরজুড়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। ঘটনাটি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ওই চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে মমিনকে বেধড়ক মারধর করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আরাফাত বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মমিন ইসদাইর এলাকার একটি ইজিবাইক গ্যারেজ থেকে গাড়ি নিয়ে পঞ্চবটি এলাকায় যান। সেখানেই তার ওপর হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ফতুল্লায় ইজিবাইকচালককে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫