সংবাদ শিরোনাম ::
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে
প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পাশাপাশি দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।




















