ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প ও বিজ্ঞান বিতর্কের উদ্বোধন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

তরুণদের মহাকাশবিজ্ঞান ও গবেষণায় আগ্রহী করতে বরগুনায় শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প ও বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বরগুনা সাইন্স সোসাইটির আয়োজনে সার্কিট হাউস মাঠে এ দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন আর রশিদ রিংকু, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমানসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী ক্যাম্পে রয়েছে টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ, ফোরডি মুভি শো, ভিআর প্রদর্শনী, স্পেস অলিম্পিয়াড, বিজ্ঞান বিতর্ক ও কুইজসহ নানা আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ হাজার শিক্ষার্থী ও বিজ্ঞান ক্লাবের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ বলেন, ছোটবেলা থেকেই মহাকাশ আমাদের কাছে রহস্যময়। শিক্ষার্থীদের সেই কৌতূহল থেকেই আমরা এ আয়োজন করছি। ভবিষ্যতে বরগুনায় একটি বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। আয়োজকেরা জানান, উপকূলীয় ছোট শহর বরগুনা থেকেই তরুণরা বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত হচ্ছে— এটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প ও বিজ্ঞান বিতর্কের উদ্বোধন

আপডেট সময় : ১০:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫