ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ২৩৭ বার পড়া হয়েছে

“সাম্য ও সমবায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও ইমদাদুল হক তালুকদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী।

উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন, কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।
এ সময় আরো বক্তব্য রাখেন আইটি উদ্যোক্তা সাইমুন জাহান খান, সমবায়ী নজরুল ইসলাম, রুবা আক্তার, শাহজাহান কবীর প্রমূখ। এসময় বিপুলসংখ্যক সমবায় সমিতির নেতৃবৃন্দ, উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অপরিসীম। স্থানীয় পর্যায়ে সমবায় ভিত্তিক উদ্যোগগুলো আরও সম্প্রসারণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের আহ্বান জানান তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫