বাংলাদেশ সফরে নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
- আপডেট সময় : ১২:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।
প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রীমতী স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং প্রধান রেজিস্ট্রার বিমল পাউডেল।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আমন্ত্রণে নেপালের প্রধান বিচারপতির নেতৃত্বে এই প্রতিনিধিদল ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
সফরকালে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং বিচার প্রশাসন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।




















