ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ নারী দিবসে ময়মনসিংহে ১২ তৃণমূল নারীকে সম্মাননা

সুমন ভট্টাচার্য
  • আপডেট সময় : ০৫:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ১২ জন সংগ্রামী, সেবাদক্ষ ও উদ্যোক্তা নারীকে সম্মাননা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে স্থানীয় সংগঠন নিষ্ঠা উন্নয়ন সংঘের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জেলা রোভার ভবন মিলনায়তনে ‘গ্রামীণ নারীর উদ্যোগে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে সম্মাননা প্রদান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন, চর সিরতা ইউনিয়নের উমা রানী চৌধুরী (সমাজসেবা) ও শিউলী আক্তার (জীবন সংগ্রামী); চর নিলক্ষীয়া ইউনিয়নের হালিমা খাতুন (প্রজনন স্বাস্থ্যসেবা) ও আনোয়ারা খাতুন (সমাজকর্ম); চর ঈশ্বরদিয়া ইউনিয়নের হোসনা আক্তার (উদ্যোক্তা ও জীবন সংগ্রামী) ও আমিনা খাতুন (জীবন সংগ্রামী);
ভাবখালী ইউনিয়নের ফরিদা ইয়াসমিন (সমাজসেবা) ও রিনা আক্তার (জীবন সংগ্রামী); খাগডহর ইউনিয়নের রীতা রানী বর্মন (জীবন সংগ্রামী) ও তাহসিনা আক্তার রূপসী (উদ্যোক্তা ও সমাজকর্মী); দাপুনিয়া ইউনিয়নের মোছাঃ জমিলা খাতুন (প্রসূতি সেবা) ও রাজিয়া খাতুন (উদ্যোক্তা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট লীলা রায়। বক্তব্য দেন ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং অধ্যক্ষ কাব্য সুমী সরকার। বিএনএনআরসি’র ময়মনসিংহ ফোকাল পার্সন সাংবাদিক স্বাধীন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সামনে দিবসের তাৎপর্য ও সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। সম্মাননাপ্রাপ্ত নারীদের জীবনের সংগ্রাম ও সাফল্যের বর্ণনা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গ্রামীণ নারী দিবসে ময়মনসিংহে ১২ তৃণমূল নারীকে সম্মাননা

আপডেট সময় : ০৫:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫