ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আপডেট সময় : ০১:৩১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কোকাইল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাইদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন একই পরিবারের বড় ভাই।
জানা গেছে, কোকাইল গ্রামের মৃত আব্দুল নুরেকের বড় ছেলে রফিকুল ইসলাম তার দুই ছোট ভাই শহিদুল ইসলাম ও আজিজুল হকসহ ভাতিজাদের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ফুলপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি থানায় নং -১৪ হিসেবে নথিভুক্ত হয়েছে। অভিযোগে রফিকুল ইসলাম উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মিমাংসার চেষ্টা করেও তিনি কোনো সুরাহা পাননি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণভয়ে দিন কাটাচ্ছেন বলে গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি বলেন, যে কোনো ব্যক্তি অভিযোগ বা মামলা করলে পুলিশ আইনানুগভাবেই ব্যবস্থা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক।




















