ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠিকাদারকে সুবিধা দিতে কারসাজি—৭৬ কোটি টাকার দরপত্র বাতিল বগুড়ায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা বেরোবির রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার ১ বায়তুল মুকাররমে ইবাদতবান্ধব পরিবেশ তৈরি হয়েছে: ধর্ম উপদেষ্টা সৈয়দপুরে পিআইও কার্যালয়ের ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগ বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন , তিনি একজন মহিয়সী নারী: প্রিন্স জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে কুরআন সুন্নাহ’র ভিত্তিতে দেশ চালাবে – এটিএম আজহারুল নির্বাচিত হই আর না হই ব্রিজ অবশ্যই করে দিব – হুমাম কাদের চৌধুরী যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক

বারহাট্টায় কাভার্ডভ্যানে ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

নেত্রকোণা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সীমান্ত দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁকুড়া বাজার এলাকায় সন্দেহজনকভাবে থেমে থাকা গাড়িটি আটক করেন এলাকাবাসী। পরে তারা ভ্যান খুলে ভেতরে চোরাই মালামাল দেখতে পেলে পুলিশকে খবর দেন। এ সময় কাভার্ডভ্যানের চালক ইব্রাহিম (২৫) ও সহকারী সাব্বির (২৭) কে আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায়। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারতীয় শাড়িুথ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল কাভার্ডভ্যানটি।

পথে বারহাট্টার কাঁকুড়া এলাকায় গাড়িটি একটি গাছে ধাক্কা খেলে স্থানীয়দের সন্দেহ হয়। তাৎক্ষণিক সঠিক জবাব দিতে না পারায় তারা ভ্যানটি খুলে চোরাচালানের মালামাল দেখতে পান। খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ কাভার্ডভ্যান ও পণ্য জব্দ করে থানায় নিয়ে যায়। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জব্দ পণ্যের তালিকা করার কাজ চলছিল। আটক চালক ইব্রাহিম বলেন, ভোরে সীমান্ত এলাকা থেকে মাল নিয়ে রওনা দিই।

পথে আমাদের সহযোগীরা পথ দেখিয়ে দেয়। কয়েকদিন ঘুম না থাকায় গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ি, তাই গাছে ধাক্কা লাগে। বারহাট্টার সাংস্কৃতিক কর্মী আজিজুল হক ফারুক বলেন, এর আগেও স্থানীয়রা কয়েকবার চোরাচালানের গাড়ি আটক করে পুলিশের হাতে দিয়েছে। বারবার এলাকাবাসীই ধরছে-আইনশৃঙ্খলা বাহিনী আগে জানতে পারে না কেন? বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, জব্দকৃত পণ্য গণনা চলছে। চালক ও সহকারীকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

বারহাট্টায় কাভার্ডভ্যানে ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

আপডেট সময় : ০১:৫১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫