ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৫০ বার পড়া হয়েছে

বগুড়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার সকালে শহরের জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে বেলা সাড়ে ১১টায় শহীদ খোকন পার্কে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তিন দিনব্যাপী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাদ জুমা জেলা বিএনপির আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজনে আলতাফুনেছা খেলার মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি দৃষ্টিনন্দন করতে তরুণীরা বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত হয়ে অংশ নেন।

র‌্যালি পূবে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্বে করেন জেলা বিএনপির সভাপতি বেজাউল করিম বাদশা। সমাবেশে বক্তব্য দেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ নভেম্বর দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, জেলা কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি ও সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা মহিলা দলের সভাপতি আনজুমান আরা শাহজাদী ও সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহারিয়া গোর্কী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিলুর রহমান শাওন ও সদস্য সচিব হোসেন আলী, এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বরের বিপ্লব ছিল দেশপ্রেমিক সেনা ও সাধারণ মানুষের ঐক্যের প্রতীক, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৯:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫