ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য

মনিরুজ্জামান তুহিন, ইবি
  • আপডেট সময় : ১০:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ফ্যাসিস্ট রেজিমের বাইরে জিয়াউর রহমান ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের জন্য এক অভিন্ন চরিত্র।

এসময় তিনি আরও বলেন ু রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ পুনরুজ্জীবিত করেছিলেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জুম্মা নামাজের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন উপাচার্য। এসময় উপাচার্য বলেন, ‘আজকে মহান সিপাহী বিপ্লব ও জাতীয় সংহতি দিবস। ভারতীয় আগ্রাসন বিরোধী এবং আওয়ামী অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন সিপাহীরা জিয়ার প্রতি আস্থা রেখেছিল। তিনি জনগনের আকাঙ্ক্ষায় রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, আপামর জনতাই তাকে ক্ষমতায় বসিয়েছিল। রাষ্ট্রনায়ক জিয়া দেখেছিলেন বিভক্তির মাধ্যমে উন্নত দেশ গড়া সম্ভব না।

সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে জাতিকে সাংগঠনিকভাবে আদর্শিকভাবে বিভক্ত করা হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসেই তিনি চতুর্থ সংশোধনী বিলুপ্ত করেন। এসময় উপাচার্য আরও বলেন, ‘তিনি বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ তৈরি করেছিলেন। তিনি সংবিধানের ৫ম সংশোধনী করে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সবাই বাংলাদেশী জনগোষ্ঠী। তিনি জীবিত নাই কিন্তু তার আদর্শ বেঁচে আছে।

তিনিই স্বপ্ন দেখেছিলেন ঐক্য এবং সংহতির মাধ্যমে দেশের উন্নয়ন ঘটাতে। তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হব। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টরসহ প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষ সংক্ষিপ্ত মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

জিয়া ছিলেন সকল রাজনৈতিক সংগঠনের অভিন্ন চরিত্র: ইবি উপাচার্য

আপডেট সময় : ১০:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫