কুমিল্লায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
- আপডেট সময় : ১২:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধান বক্তা ছিলেন হাজী মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন উদবাতুল বারী আবু, সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
এছাড়াও আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন, যেদিন সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।




















