ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন

আলি হায়দার, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৭৭ বার পড়া হয়েছে

কিংবদন্তি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে এক বিয়োগান্ত প্রেমকাহিনির প্রতীক। চাষী নজরুল ইসলামের নির্মাণে এ গল্পের ঢালিউড সংস্করণ যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, তেমনি বলিউডে সঞ্জয় লীলা বানসালির আধুনিক রূপায়ণও সাড়া ফেলেছিল উপমহাদেশজুড়ে। এবার সেই জনপ্রিয় চরিত্রই ঢাকাইয়া তরুণের রূপে বড় পর্দায় আনতে চলেছেন নির্মাতা জাহিদ হোসেন।

নতুন এই চলচ্চিত্রে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন বুবলী ও আদর আজাদ। নির্মাণের বিস্তারিত জানানোর উদ্দেশ্যে শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ–চায়না ক্লাবে অনুষ্ঠিত হয় এ ছবির জমকালো মহরত।

পরিচালক জাহিদ হোসেন বলেন, “পুরান ঢাকার আদি সংস্কৃতি আর চিরন্তন প্রেমের গল্প মিলিয়ে ‘ঢাকাইয়া দেবদাস’ এক অনন্য উপস্থাপনায় আসবে। সাহিত্যিক দেবদাসের সঙ্গে ঢাকাইয়া রঙ মিশে সিনেমাটিকে দেবে সম্পূর্ণ নতুন মাত্রা।”

তিনি জানান, পুরান ঢাকার খাবার, পঞ্চায়েত প্রথা, সামাজিক ও ধর্মীয় উৎসব সবকিছুই থাকবে ছবিতে। ঢাকাইয়া ভাষা ও আবহে নির্মিত এ সিনেমা চলচ্চিত্রের বর্তমান দুঃসময়ে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা তার।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আজিম বক্স, সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ, প্রযোজক জাহাঙ্গীর শিকদার, চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী বুবলী।

নাম ভূমিকায় অভিনয় করা আদর আজাদ বলেন, “গল্পের কিছু বিশেষ জায়গা আমাকে গভীরভাবে টেনেছে। এমন ঐতিহাসিক কাহিনি নিয়ে কাজ করতে পেরে গর্বিত। ঢাকার ইতিহাসের সঙ্গে পথচলার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের।”

বুবলী বলেন, “‘ঢাকাইয়া’ নাম শুনলেই ঐতিহ্যের উপস্থিতি অনুভব করা যায়। ছবিটিতে দর্শক আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবে। এমন ভিন্নধর্মী কাজের অংশ হতে পেরে আমি আনন্দিত।”

নিউজটি শেয়ার করুন

ঢাকাইয়া রূপে আসছে ‘দেবদাস’, বুবলী–আজাদ জুটি নিয়ে জাহিদ হোসেনের নতুন আয়োজন

আপডেট সময় : ০২:২২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫