ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিএনপি লুটের টাকার পাহারাদার’-নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে

নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ আমলের ব্যাংক ও শেয়ারবাজার লুটের অর্থের ‘নব্য পাহারাদার’ হিসেবে ভূমিকা রাখছে বিএনপি। দুইটি আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে বিএনপির এমন ভাবনা ভুল উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্ত না এলে উপদেষ্টা পরিষদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”

রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনসিপি-সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এএলএ) আত্মপ্রকাশ এবং ‘জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন দাবি করেন, সংবিধানে গণভোটের বিধান নেই আছে নির্বাচন। তিনি বলেন, “জাতির সংকট দূর করতে নির্বাচনই একমাত্র উপায়। মুক্তিযুদ্ধের চেতনায় অর্জিত সংবিধান রক্ষা করতে হবে।”

মির্জা ফখরুলের বক্তব্য জুলাই সনদের গণভোট জনগণ বোঝে না, ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে এর জবাবে নাসীরুদ্দীন বলেন, “আপনি যদি না বোঝেন, তাহলে রাজনীতিতে এলেন কেন?”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে ব্যাংক ও শেয়ারবাজারের লুটের টাকা বারিধারাসহ বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এসব লুটের টাকার নব্য পাহারাদার এখন বিএনপি। যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে—তাদের মুখে লজ্জা ফুটে ওঠে না! সরকারের উচিত ছিল এই লুটের টাকা উদ্ধারে কঠোর ব্যবস্থা নেওয়া।”

অর্থ উপদেষ্টাদের উদ্দেশে তিনি অভিযোগ তুলেন অনেক আস্থার জায়গা থেকেও তারা জনগণকে ‘লাড্ডু ধরিয়ে’ দিয়েছেন।

বিএনপির মনোনয়ন বাণিজ্যের সমালোচনা করে তিনি বলেন, “আপনারা মনে করছেন আমাদের দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন! আপনাদের জোর টাকা, আমাদের জোর রক্ত। খেলা হবে। দুর্নীতির টাকায় আমরা আর কোনো নির্বাচনে যাব না।”

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার ছাড়া নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দূর হবে না। তিনি জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক যোবায়ের আল মাহমুদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান ভূঁইয়া প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। পরে এএলএ’র ৭৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘বিএনপি লুটের টাকার পাহারাদার’-নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ১২:৪৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫