ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরা উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মাহমুদাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদাবাদ লিজা জর্দা কোম্পানির সামনে অবস্থান নিয়ে অভিযানে নামে রায়পুরা থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন চলাফেরা দেখে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার ওবায়েদ উল্লাহর ছেলে সৌরভ মিয়াকে (২৬) আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, দীর্ঘদিন ধরেই সৌরভ মিয়া এলাকায় ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রায়পুরা থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”

স্থানীয়দের দাবি, এলাকায় মাদক ব্যবসা দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পুলিশের এ ধরনের অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং পুলিশের তৎপরতার প্রশংসা করছেন স্থানীয় সচেতন মহল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রায়পুরায় ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫