ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোহেল চৌধুরী ও টিপু হত্যা মামলার আসামি ছিলেন নিহত ব্যক্তি

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন গুলিতে নিহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৪৭ বার পড়া হয়েছে

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তারিক সাঈফ মামুন (৫৫)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, খুব কাছ থেকে গুলি করে হত্যার পর দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে। ঘটনাস্থলে নিহতের কাছ থেকে পাওয়া পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আইনগত প্রক্রিয়া চলছে।”

তারিক সাঈফ মামুন ছিলেন কুখ্যাত ‘ইমন–মামুন’ বাহিনীর অন্যতম নেতা। ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় দীর্ঘদিন তিনি ও কারাবন্দী সানজিদুল ইসলাম ওরফে ইমন একত্রে প্রভাব বিস্তার করে আসছিলেন। দুইজনই ছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি।

২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্পাঞ্চলে মামুনকে লক্ষ্য করে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালায়। সে সময় মোটরসাইকেলে থাকা ভুবন চন্দ্র শীলের মাথায় গুলি লাগে। পরে ২৫ সেপ্টেম্বর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তখন পুলিশ জানায়, মামুনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ইমন বাহিনীর সদস্যরা। কয়েক মাস আগে জামিনে মুক্ত হন মামুন।

কোতোয়ালি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন বলেন, “গুলির শব্দ শুনে ন্যাশনাল মেডিকেলের সামনে যাই। সেখানে এসে দেখি একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে মনে হচ্ছে।”

পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। প্রাথমিকভাবে এটি লক্ষ্যভেদী হত্যাকাণ্ড হিসেবে মনে করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সোহেল চৌধুরী ও টিপু হত্যা মামলার আসামি ছিলেন নিহত ব্যক্তি

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন গুলিতে নিহত

আপডেট সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫