ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ: দগ্ধ হয়ে চালকের মৃত্যুর

ফুলবাড়ীয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ১২১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে; তিনি বাসটির চালক জুলহাস মিয়া বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে। আগুন লাগার খবর পেয়ে ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসের ভেতরে তল্লাশি চালাতে গিয়ে সিটের ওপর একজনের পুরোপুরি দগ্ধ মরদেহ পাওয়া যায়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিহত জুলহাস মিয়া স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তবে তিনি বাসের চালক ছিলেন কি না, মরদেহ শনাক্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা। মরদেহটি এমনভাবে পোড়া যে তাৎক্ষণিকভাবে চেনা সম্ভব হয়নি।

ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান বলেন, “দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। আগুন নেভানোর পর দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে গেছে, তবে ধারণা করা হচ্ছে তিনি বাসের চালক জুলহাস মিয়া।”

তিনি আরও বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।”

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই পেট্রোল পাম্পের কাছে এমন অগ্নিকাণ্ড নিয়ে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেন। ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে বারবার এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় যাত্রী ও পরিবহন মালিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ: দগ্ধ হয়ে চালকের মৃত্যুর

আপডেট সময় : ১১:১৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫