ছোট্ট নূহার অনন্য অর্জন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাচ্ছে আমেরিকায়
- আপডেট সময় : ০৬:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৬৫ বার পড়া হয়েছে
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাবিহা মামুন নূহা এবার উড়াল দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অনুষ্ঠিতব্য American Tesla Olympiad-এর আন্তর্জাতিক পর্বে অংশ নিতে নির্বাচিত হয়েছে কক্সবাজারের এই ছোট্ট শিশু।
দেশের গণ্ডি পেরিয়ে নূহা এবার তুলে ধরবে তার জেলা কক্সবাজারকে, নিজের প্রতিষ্ঠানকে, এবং সবচেয়ে বড় কথা- বাংলাদেশকে। আগামী বছর মে মাসে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, যেখানে সে অংশ নেবে দেশের প্রতিনিধিত্ব করতে।
নূহার এই সাফল্যের পেছনে আছে তার নিরলস পরিশ্রম, আত্মবিশ্বাস এবং SpeakUp ইংরেজি শেখার প্ল্যাটফর্মের সঠিক দিকনির্দেশনা। SpeakUp-এর সিইও রাসেলের হাতে-কলমে প্রশিক্ষণে সে অর্জন করেছে ইংরেজি গ্রামার, স্পোকেন ইংলিশ ও ফনেটিক্সে দৃঢ় দক্ষতা। এই তিন স্তম্ভই তাকে গড়ে তুলেছে আত্মবিশ্বাসী ও সাবলীল বক্তা হিসেবে।
SpeakUp পরিবার জানায়, নূহার এই অর্জন তাদের জন্যও এক গর্বের মুহূর্ত। তারা বিশ্বাস করে, আন্তর্জাতিক মঞ্চে সে কক্সবাজার ও বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করবে।
দৈনিক প্রলয় পরিবারও নূহাকে অভিনন্দন জানিয়ে বলেছে- ‘তুমি বিশ্বমঞ্চে কক্সবাজারের নাম উচ্চারণ করবে, আমরা তোমার জন্য গর্বিত’৷
নাবিহা মামুন নূহা প্রমাণ করেছে- সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে বয়স কোনো বাধা নয়, ছোট্ট স্বপ্নও ছুঁতে পারে বিশ্বমঞ্চের আলো।
প্রসঙ্গত, এবার SpeakUp থেকে আন্তর্জাতিক অঙ্গনে এ প্রোগামে অংশ নিতে যাচ্ছে নাবিহা মামুন নূহাসহ ১০ শিক্ষার্থী।




















