সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে এসেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি
প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০১:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এসময় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে বরণ করেন। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন ।
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান জানান, আগামী শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকায় এসেছেন।
ট্যাগস :




















