সংবাদ শিরোনাম ::
গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে
রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন
প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১২:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে হঠাৎ আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো নাশকতার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গাড়ির কাজ চলাকালীন সময় হঠাৎ ব্যাটারির সংযোগ এক হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত আগুনের ঘটনা। গাড়ির মিস্ত্রির অসাবধানতার কারণে ব্যাটারি সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কেউ হতাহত হয়নি, তবে গাড়ির কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।




















