ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোহনগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৮৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে পৌরশহরের স্টেশন রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন— হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার অন্তু সাঁওতাল (২৫) ও মো. আব্দুল করিম (১৮)।

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল আওয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরশহরের স্টেশন রোড এলাকায় সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় যাত্রীবেশে থাকা ওই দুই যুবকের ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গাঁজাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোহনগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫