ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশলে বিএপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা

মোঃ শাহআলম, আগৈলঝাড়া
  • আপডেট সময় : ১০:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

মারামারি

​বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের এক সমর্থক সৈকত ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আগৈলঝাড়া উপজেলা সদরের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে এ হামলার ঘটনা ঘটে। সৈকত ইসলাম, যিনি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

​সৈকত ইসলাম জানান, বিগত দিনে আকন কুদ্দুসুর রহমানের পক্ষে কাজ করা নিয়ে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সমর্থকদের সাথে তাঁর বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সৌরভ বাইক, রাতুল পাইক ও তাদের দলবল নিয়ে এই বিতর্কিত হামলা চালায়।
এই হামলার ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​অভিযোগে ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, হামলাটি মূলত বরিশাল-১ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ব বিরোধের ফল।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ​”থানায় একটি হামলার অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বরিশলে বিএপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা

আপডেট সময় : ১০:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫