ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৭০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটি আংশিকভাবে পুড়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বাংলা স্টার’ পরিবহনের একটি বাস রাতে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ দুর্বৃত্তরা বাসটির পেছন দিক থেকে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ুন কর্ণায়েন জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে আগে একটি দুর্ঘটনা ঘটেছিল, ফলে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের গতি ধীর ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসটির পেছনে আগুন দিয়ে পালিয়ে যায়।”

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আপডেট সময় : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫