ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বহিষ্কৃত ১৭ নেতাকে পুনর্বহাল করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার ও পদ স্থগিতাদেশপ্রাপ্ত ১৭ নেতাকে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ও পদ স্থগিতাদেশপ্রাপ্ত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে তাদের বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

সদস্য পদ ফিরে পাওয়া নেতারা হলেন—নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, দিনাজপুরের বিরল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সাদেক আলী, একই উপজেলার সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফিরোজা বেগম সোনা এবং হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন।

এ ছাড়া ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. বাবর আলী বিশ্বাস, ভোলাহাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলার জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম আজম, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন, উপজেলা বিএনপির সদস্য মো. জামাল উদ্দিন গাজী, এবং কুমিল্লা দক্ষিণ জেলার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম।

দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রাব্বি মাখনের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদও পূর্বে স্থগিত করা হয়েছিল। তাঁদের আবেদনের ভিত্তিতে সেই স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বহিষ্কৃত ১৭ নেতাকে পুনর্বহাল করল বিএনপি

আপডেট সময় : ০২:৩৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫