ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ–২: ডা. জীবনের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

দিলোয়ার হোসাইন, বানিয়াচং
  • আপডেট সময় : ০৫:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন–এর নির্বাচনী প্রচারণা তুঙ্গে পৌঁছেছে। প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। পুরো এলাকায় এখন নির্বাচনী আমেজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ডা. জীবন ভোর থেকে রাত অবধি নৌকা, অটোরিকশা, মোটরসাইকেল ও পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে মানুষের খোঁজখবর নিচ্ছেন। তিনি স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, শিক্ষাব্যবস্থা, কৃষি ও মৎস্যখাত, হাওর-বন্যা নিয়ন্ত্রণসহ দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো শুনে জনগণের সামনে স্পষ্ট উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করছেন।

তরুণ ভোটারদের মধ্যে তার প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারা মনে করছেন, “এবার সময় এসেছে সৎ, শিক্ষিত ও আধুনিক নেতৃত্বের।”

বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মারুফ বলেন, “ডা. জীবন একজন সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। মানুষের সঙ্গে তার কাছাকাছি যোগাযোগ, সমস্যার কথা শোনা এবং বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা জনগণকে আশাবাদী করেছে। নির্বাচনী মাঠে যে গণজোয়ার দেখা যাচ্ছে, তাতে বোঝা যায়, মানুষ ডা. জীবনকে গ্রহণ করেছে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকি (মাখন) বলেন, “বানিয়াচং–আজমিরীগঞ্জ বহুদিন উন্নয়ন বঞ্চিত। জনগণ পরিবর্তন চায়, এটা মাঠে স্পষ্ট। ডা. জীবন সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন। তার প্রতি যেভাবে জনসাড়া পাওয়া যাচ্ছে, তাতে এ আসনে বিজয় সুনিশ্চিত বলে আমরা মনে করি।”

বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা জানান, ডা. জীবন একজন ভদ্র, মানবিক ও দায়িত্বশীল নেতা। গণসংযোগে তার নম্রতা ও আন্তরিক আচরণ ভোটারদের আরও কাছে নিয়ে গেছে।

বানিয়াচংয়ের বাসিন্দা সেলিনা পারভিন বলেন, “ডা. জীবন আমাদের এলাকার জন্য কার্যকর উন্নয়ন করবেন—তার পরিকল্পনা আমাদের আশাবাদী করেছে।”

আজমিরীগঞ্জের কৃষক মোঃ রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন আমাদের সমস্যা অবহেলিত ছিল। এবার একজন শিক্ষিত, দক্ষ প্রার্থী চাই, এবং আমরা ডা. জীবনের প্রতি ভরসা রাখছি।”

নারী ভোটার রুমানা আক্তার বলেন, “নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন খুব জরুরি। ডা. জীবন সেই কাজ করবেন বলে আমরা আশা করছি।”

আজমিরীগ‌ঞ্জের তরুণ ভোটার মোঃ সোহেল হোসাইন ,“তরুণদের স্বার্থে আধুনিক নেতৃত্ব চাই। ডা. জীবনের স্বচ্ছ ও মানবিক ভাবমূর্তি আমাদের কাছে প্রমাণিত।”

বানিয়াচং ও আজমিরীগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগে উৎসাহী জনসমাগম দেখা যাচ্ছে। নারী ভোটারদের উপস্থিতি, তরুণদের স্লোগান, সংগঠনের ঐক্য এবং দৈনিক প্রচারণা নির্বাচনী এলাকা প্রাণবন্ত করে তুলেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জ–২: ডা. জীবনের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

আপডেট সময় : ০৫:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫