ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাম্প শো, সঙ্গীত আর উদ্যোক্তাদের মিলনে উচ্ছ্বাসমুখর ই-ক্লাব ফ্যামিলি নাইটস

নুসরাত জাহান মেঘা
  • আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৯৪ বার পড়া হয়েছে

গানের সুর, আলো–ঝলমলে র‍্যাম্প, উদ্যোক্তাদের প্রাণমুখর আড্ডা, সব মিলিয়ে গুলশান সেলিব্রিটি হলে জমে ওঠে অন্ট্রাপ্রনার্স ক্লাব অব বাংলাদেশের (ই-ক্লাব) ফ্যামিলি নাইটস।

শুক্রবার (১৪ নভেম্বর ) সন্ধ্যার এই আয়োজন শুধু বিনোদনের অনুষ্ঠান ছিল না; এটি ছিল দেশের তরুণ ও অভিজ্ঞ উদ্যোক্তাদের এক বিস্তৃত নেটওয়ার্কিং, পরিচিতি আর পারিবারিক মিলনমেলার একটি বড় প্ল্যাটফর্ম।

ই-ক্লাবের সদস্য ও পরিবারের প্রায় ৫০০ জনের বেশি মানুষ এতে অংশ নেন। সঙ্গে ছিলেন দেশের কয়েকজন স্বনামধন্য ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী, ক্রীড়াবিদ এবং বিভিন্ন খাতের অতিথিরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসব, উচ্ছ্বাস আর আন্তরিকতার এক স্বতঃস্ফূর্ত আবহ।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন র‍্যাম্প শো। জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বুলবুল টুম্পা ও তার টিমের প্রাণবন্ত পরিবেশনা মঞ্চকে বারবার উষ্ণ করেছে। শিল্পী দিলশাদ নাহার কণার লাইভ পারফরম্যান্স দর্শকদের পুরো সন্ধ্যা ধরে বেঁধে রাখে। অতিথিদের জন্য ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ডিনার, যা আয়োজনটিকে আরও সমৃদ্ধ করে।

স্পনসর হিসেবে ছিল স্কাইটেক সল্যুশন (টাইটেল স্পনসর) এবং ইভেন্ট সিটি (পাওয়ার্ড বাই)। পাশাপাশি প্লাটিনাম স্পনসর হিসেবে যুক্ত হয় ইন্টেরিওর স্টুডিও, নেক্স রিয়েল এস্টেট ও আইফিক্স ফাস্ট, যারা পুরো অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের নেতৃত্ব দেন কনভেনর ফাহমিদা আহমেদ এবং কো-কনভেনর আব্দুর রহমান নিপু। উপস্থিত ছিলেন ই-ক্লাব প্রেসিডেন্ট মো. কামরুল হাসান, সেক্রেটারি জেনারেল মো. সোলাইমান আহমেদ জিসান, ডিরেক্টর এস. এম. মাহমুদ শারাফাত, এবং মেম্বারশিপ ডিরেক্টর অবনী আহমেদ সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশের নিবন্ধিত প্রায় ৭০০ উদ্যোক্তাকে নিয়ে গঠিত ই-ক্লাব ২০১৭ সাল থেকে উদ্যোক্তা উন্নয়ন ও নেটওয়ার্কিংয়ে ধারাবাহিকভাবে কাজ করছে। প্রতিষ্ঠানটি ‘ভিন্নতা’, ‘প্রসার’, ‘ইনভেস্টমেন্ট নেস্ট’ ও ‘বন্ধন’সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ, মেন্টরশিপ, নেটওয়ার্কিং, ব্র্যান্ডিং সহায়তা, বিনিয়োগ সুযোগ, গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি ও আন্তর্জাতিক সংযোগ তৈরির মতো বিস্তৃত কার্যক্রম পরিচালনা করছে। নারী উদ্যোক্তা উন্নয়ন থেকে শুরু করে যুব নেতৃত্ব, কর্পোরেট সহযোগিতা, সামাজিক প্রভাব এবং গ্লোবাল কানেকশন সব ক্ষেত্রেই ই-ক্লাবের কার্যক্রম এখন উল্লেখযোগ্যভাবে প্রসারিত।

উৎসবমুখর এই ফ্যামিলি নাইট উদ্যোক্তাদের মাঝে নতুন উদ্দীপনা যোগ করেছে এমনটাই জানিয়েছেন অংশগ্রহণকারীরা। তাদের মতে, কাজের ব্যস্ততার বাইরে এমন সৃজনশীল ও পারিবারিক আড্ডা উদ্যোক্তাদের মধ্যে আন্তরিক বন্ধনকে আরও শক্তিশালী করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

র‍্যাম্প শো, সঙ্গীত আর উদ্যোক্তাদের মিলনে উচ্ছ্বাসমুখর ই-ক্লাব ফ্যামিলি নাইটস

আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫