ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুবদের নেতৃত্বে গড়ে উঠবে জলবায়ু সমাধান – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে

জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০–এ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলা এখন আর শুধু মুনাফাকেন্দ্রিক অর্থনীতির হাতে নয়; বরং যুবদের নেতৃত্বে ন্যায্যতার ভিত্তিতে টেকসই সমাধান গড়ে তুলতে হবে। তিনি বলেন, “আমরা এমন এক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি যা প্রকৃতিকে ধ্বংস করছে এবং পরিবেশকে গভীর বিপদে ফেলছে। এখনই আমাদের টেকসই ভবিষ্যতের পথে যেতে হবে।”

শনিবার বিকেলে ব্রাজিলের বেলেমে বাংলাদেশ সময় রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘দ্য রোল অফ ইউথ, গভর্নমেন্ট অ্যান্ড সোশ্যাল বিজনেস ইন ক্লাইমেট সলিউশনস’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার নোবেল শান্তি বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের দর্শনের গুরুত্ব তুলে ধরে বলেন, “বিশ্বকে এখন শূন্য বর্জ্য ও দায়িত্বশীল সম্পদ ব্যবহারের শপথ নিতে হবে। আমাদের তরুণদের এমন অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে শূন্য বর্জ্য, শূন্য কার্বন এবং মৌলিক চাহিদার বাইরে অতিরিক্ত ব্যক্তিগত লাভের জায়গা থাকবে না।”

তিনি আরো বলেন, সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বরং বাস্তবসম্মত ও কার্যকর সমাধান। কারণ এই ব্যবসায় প্রতিটি টাকা আবার ফিরে যায় সমস্যার সমাধানে। জলবায়ু সংকট মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। “তরুণদের শুধু চাকরি খোঁজার জন্য প্রস্তুত করলে চলবে না, বরং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে,” বলেন উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর সঞ্চালনায় সেশনে কী-নোট উপস্থাপন করেন নুড (NUDE)-এর চিফ ইমপ্যাক্ট অফিসার ও পার্টনার মারিয়ানা মালুফে। প্যানেল আলোচনায় অংশ নেন ইউনুস সোশ্যাল বিজনেস-এর সিইও ও পার্টনার ফ্রান্সিসকো ভিসেন্তে, ক্লাইমেট ভেঞ্চার্স ব্রাজিলের প্রোগ্রাম লিড ডিওনি ম্যানেত্তি, ইনস্তিতুতো ক্লিমা ডি ইলেইসাওর প্রকল্প সমন্বয়ক সাভিলে আলভেস এবং বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মী ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান।

ইভেন্টটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউনুস সোশ্যাল বিজনেস ব্রাজিল। এতে বাংলাদেশ ও লাতিন আমেরিকার তরুণ জলবায়ু সংগঠক ও উদ্ভাবকেরা অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুবদের নেতৃত্বে গড়ে উঠবে জলবায়ু সমাধান – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

আপডেট সময় : ১১:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫