ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় ১৪ বছরের নুরশেদ অপহরণ: র‍্যাব-১৫ এর অভিযানে তিনজন গ্রেপ্তার, শিশুর এখনো হদিস নেই

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া
  • আপডেট সময় : ১১:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৬৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার ১৪ বছর বয়সী শিশু মোহাম্মদ নুরশেদ অপহরণ মামলায় র‍্যাব-১৫ এর অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দু’দিন পরও নিখোঁজ কিশোরটির কোনো খোঁজ মিলেনি বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে তিন যুবককে আটক করা হয়। আটককৃতরা সবাই কক্সবাজার সদর উপজেলার ঝিলিংজা ইউনিয়নের দক্ষিণ মহুরী পাড়ার বাসিন্দা।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে- মো. ইয়াছিন (২০), পিতা রবিউল্লাহ, সোহেল রানা (১৯), পিতা মো. মুক্তার আহমেদ, মো. সেলিম (১৯), পিতা মৃত মো. শফি।র‍্যাব জানায়, অপহরণের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিললেও নুরশেদকে কোথায় রাখা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গত ১২ নভেম্বর সকাল ৬টার দিকে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া থেকে ইমপেরিয়াল বাস কাউন্টারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন নুরশেদ। পরে দু’দিন কোনও খোঁজ না পেয়ে তার পিতা নুর মোহাম্মদ ১৪ নভেম্বর উখিয়া থানায় সাধারণ ডায়রি (জিডি নং–৭৫৫, ট্র্যাকিং নং: CEP9EL) করেন।

এরপর র‍্যাব-১৫ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে ১৬ নভেম্বর নুর মোহাম্মদ বাদী হয়ে উখিয়া থানায় অপহরণ মামলা (মামলা নং–৪০) দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক জানান, অপহরণ মামলার তিন আসামিকে র‍্যাব-১৫ গ্রেপ্তার করেছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। শিশু নুরশেদকে উদ্ধারে থানা পুলিশ ও র‍্যাব যৌথভাবে কাজ করছে। আশা করছি দ্রুতই তাকে উদ্ধার করতে সক্ষম হবো।

নিখোঁজ শিশুর পিতা নুর মোহাম্মদ শেখর চোখ ভেজা কণ্ঠে বলেন, ছেলেটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। আসামিরা ধরা পড়েছে, কিন্তু আমার নুরশেদ কোথায়-এখনো জানি না। প্রতিটি মুহূর্ত দুশ্চিন্তায় কাটছে। এক নিকট আত্মীয় বলেন,সে জীবিত আছে কি না-এই চিন্তায় পুরো পরিবার আতংকে। আমরা চাই, যেভাবেই হোক তাকে নিরাপদে উদ্ধার করা হোক।

নুরশেদ নিখোঁজের ঘটনায় উখিয়া-রাজাপালং এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। নিখোঁজ নুরশেদকে দ্রুত উদ্ধারে প্রশাসন, স্থানীয় জনবল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত তৎপরতা এখন সময়ের দাবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ১৪ বছরের নুরশেদ অপহরণ: র‍্যাব-১৫ এর অভিযানে তিনজন গ্রেপ্তার, শিশুর এখনো হদিস নেই

আপডেট সময় : ১১:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫