ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৬০ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল ছয় অধ্যায় ও ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পাঠ শুরু করেন। প্যানেলে আরও ছিলেন বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী ও বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

প্রায় দুই ঘণ্টা দশ মিনিট ধরে সংক্ষিপ্ত রায় পাঠ শেষে দুপুর ২টা ৫০ মিনিটে রায় ঘোষণা করা হয়। মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকলেও, গ্রেপ্তারের পর প্রায় এক বছর ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন।

নিউজটি শেয়ার করুন

সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫