ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে:জিল্লুর রহমান
- আপডেট সময় : ০২:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১৪৩ বার পড়া হয়েছে
ইসলামী আইনজীবী পরিষদ বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ -১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা অ্যাভোকেট মোঃ জিল্লুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন গণমানুষের দল, শুধু ভোটের রাজনীতি নয়’ জনগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তারা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান যেখানে দুর্নীতি থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।
শুক্রবার(২১ নভেম্বর) বিকালে জুগলী ইউনিয়নের খলিশাকুড়ি বাজারে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ আমরা ন্যায়ভিত্তিক রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ ও ইসলামি মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলব।
নির্বাচনী আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জুগলী ইউনিয়ন শাখার সেক্রেটারি মুহাম্মাদ জহিরুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি উসমান গনি রতন সভাপতিত্বে প্রধান আলোচক ইসলামী আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা রাইসুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হুমায়ুন মুহাম্মাদ আব্দুল্লাহ আল-হাদী,আলহাজ্ব হাফেজ নুর ইসলাম,মাওলানা আলী আকবর জিহাদী। ইসলামী আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা শহিদুল্লাহ্ আল-মাসুম,জয়েন সেক্রেটারী হাফেজ মাওলানা মুত্তালিবুল হক পলাশতলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট পৌর শাখার সভাপতি মাওলানা মুঞ্জুরুল হক রানা, ইসলামী যুব আন্দোলন গাজীপুর শাখার সভাপতি সোহেল আলম প্রমুখ।




















