বাংলাদেশ কংগ্রেসের রংপুর জেলা ত্রি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ কংগ্রেস এর মূলনীতি সুস্থ ধারার রাজনীতি” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ কংগ্রেস এর রংপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বিশেষ অতিথি বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট জনাব ইয়ারুল ইসলাম, সভাপতিত্বে করেন সাবেক কংগ্রেস নেতা ও রংপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোঃ আবু রায়হান, নব নির্বাচিত রংপুর জেলা সভাপতি মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী সহ নব নির্বাচিত জেলা কমিটির নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে দেশ পরিচালনা করা সম্ভব নয়, আমরা বিশ্বাস করি পরিচ্ছন্ন রাজনীতি ক্ষমতায় টিকে থাকার শক্তি এবং জাতীয় ও গণভোট একদিনে কোন ভাবেই সম্ভব না।




















