ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি আখতারুজ্জামান ভূঁইয়া (৮২) আর নেই।
রবিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার বেলা ৩টায় পুমদী ইউনিয়নের চর পুমদী গ্রামে তাঁর নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আখতারুজ্জামান ভূঁইয়া ১৯৯০ সালের দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলামসহ অঙ্গ–সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকাল

আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫