ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিকের শততম টেস্টে সিরিজ হোয়াইটওয়াশ বাংলাদেশের

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

চতুর্থ দিনই বড় জয়ের গন্ধ পেয়েছিল বাংলাদেশ। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ কিছুটা সময় নিলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে কোনো বাধাই হয়নি স্বাগতিকদের। মিরপুরে আয়ারল্যান্ডকে ২১৭ রানের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

এই জয়ে স্মরণীয় হয়ে থাকল মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট। অভিজ্ঞ এই ক্রিকেটারের মাইলফলক ম্যাচ জয় দিয়ে উদযাপন করল দল।

শেষ দিনে আইরিশদের বাকি উইকেট তুলে নিতে খুব একটা কষ্ট হয়নি বাংলাদেশের বোলারদের। ক্যাম্ফারের দৃঢ়তা ভাঙতেই দ্রুত ধসে পড়ে আয়ারল্যান্ডের ইনিংস।

সিরিজজুড়ে ব্যাটিং–বোলিংয়ে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। শান্তর নেতৃত্ব, বোলারদের ধারাবাহিকতা এবং সিনিয়রদের দায়িত্বশীল পারফরম্যান্স মিলেই এসেছে দাপুটে এই জয়।

বিস্তারিত আসছে…

নিউজটি শেয়ার করুন

মুশফিকের শততম টেস্টে সিরিজ হোয়াইটওয়াশ বাংলাদেশের

আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫