ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতার বিতর্কিত মন্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

জামায়াতে ইসলামী নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশাসন সংশ্লিষ্ট মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিসিএস পুলিশ কর্মকর্তাদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৪ নভেম্বর) রাতে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, জামায়াত নেতার বক্তব্য ‘অবাস্তব, উস্কানিমূলক এবং পুলিশ বাহিনীকে অবমূল্যায়নকারী’।

গত শনিবার চট্টগ্রামের একটি সমাবেশে বক্তৃতাকালে শাহজাহান চৌধুরী দাবি করেন, নির্বাচনী এলাকায় প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে এবং পুলিশকে রাজনৈতিক নির্দেশ মেনে চলতে হবে। তার ভাষায়, “পুলিশ আপনার কথায় গ্রেপ্তার করবে ও মামলা করবে। ওসিকে আপনার অনুষ্ঠানের প্রটোকল দিতে হবে।” বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে, যা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরেও আসে।

সংগঠনের বিবৃতিতে বলা হয়, এ ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপতৎপরতায় উৎসাহ দেয়। বাংলাদেশ পুলিশ সংবিধান, আইন এবং বিধিনিষেধ অনুযায়ী পরিচালিত—কাউকে খুশি করা বা বিশেষ রাজনৈতিক স্বার্থে কাজ করানো বাহিনীর নীতি নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ১৭ বছরে কিছু উচ্চাভিলাষী কর্মকর্তাকে সামনে রেখে বাহিনীর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছিল। এতে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়। তবে ৫ আগস্টের জনঅভ্যুত্থানের পর পুলিশ আরও নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকায় ফিরেছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সম্পূর্ণ অরাজনৈতিক অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করছে। এখন বাহিনী রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নয় বরং আইন, বিধি, জনস্বার্থ ও জবাবদিহিকে প্রধান্য দিচ্ছে।

বিতর্কিত বক্তব্য ঘিরে আলোচনা বাড়ায় জামায়াতে ইসলামীও বিষয়টি স্পষ্ট করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়, শাহজাহান চৌধুরীর উক্ত মন্তব্য তার ব্যক্তিগত মতামত; জামায়াত এ বক্তব্যকে সমর্থন করে না।

নিউজটি শেয়ার করুন

জামায়াত নেতার বিতর্কিত মন্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ০৮:২৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫