ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৬৪ জেলায় নতুন এসপি, ৬৬৬ থানায় লটারি দিয়ে নির্ধারিত হবে ওসি

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১০১ বার পড়া হয়েছে

পুলিশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের মাঠপর্যায়ে বড় ধরনের রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে। রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে থানার ওসি সব স্তরেই আসছে নতুন মুখ। পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখতে এবার প্রথমবারের মতো এসপি ও ওসি পদায়নে লটারির পদ্ধতি চালু করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের নির্ভরযোগ্য সূত্র জানায়, নির্বাচনকালে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি তালিকা ইতোমধ্যে লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। গত সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত এ লটারিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি, ডিএমপি কমিশনারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তা। চূড়ান্ত এসপিদের এক-চতুর্থাংশ নতুন মুখ, বাকিরা বর্তমানে বিভিন্ন জেলায় দায়িত্বে থাকলেও তাদের কর্মস্থল পরিবর্তন হয়েছে। প্রজ্ঞাপন আজ বা আগামীকালই জারি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, লটারিভিত্তিক এসপি বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, খুব শিগগিরই তাদের পদায়ন দেওয়া হবে।

পুলিশ সদরদপ্তরের আরেক সূত্র জানায়, সারা দেশের ৬৬৬টি থানায় ওসি পদেও লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এর প্রাথমিক ধাপে ইউনিট প্রধানদের কাছ থেকে ‘সৎ’ ও ‘নিরপেক্ষ’ হিসেবে বিবেচিত পরিদর্শকদের একটি তালিকা নেওয়া হয়েছে। পরে জেলার এসপি ও মহানগর কমিশনার নিজ নিজ এলাকায় লটারি আয়োজন করে ওসি চূড়ান্ত করবেন। তবে এর আগে রেঞ্জ ডিআইজি, কমিশনার ও এসপি পর্যায়ের রদবদল সম্পন্ন করা হবে।

নির্বাচনের গুরুত্ব বিবেচনায় দেশের ৬৪ জেলা ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ক্যাটেগরিতে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ঢাসহ নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও দিনাজপুর ‘এ’ ক্যাটেগরির জেলায় রাখা হয়েছে। এসব জেলায় দক্ষ এসপি নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মূল্যায়ন প্রক্রিয়ায় দায়িত্ব পালনকারী ৫০ জনের মতো এসপি ছাড়াও বিভিন্ন ইউনিটে কর্মরত ১৪ থেকে ১৬ জন নতুন কর্মকর্তাকে ‘যোগ্য’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র মতে, নির্বাচনে দায়িত্ব পাওয়া এসপিদের বেশিরভাগই বিসিএস ২৫তম ব্যাচের; কিছু কর্মকর্তা আছেন ২৭তম ব্যাচেরও।

লটারির এ নতুন পদ্ধতি নিয়ে পুলিশের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, এতে কম দক্ষ কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব পেতে পারেন, যা আইনশৃঙ্খলা রক্ষায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আবার অনেকে বলছেন, এই প্রক্রিয়া ‘মুখ দেখে’ পদায়নের সুযোগ কমিয়ে আনবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে।

একাধিক কর্মকর্তা জানান, একই জায়গায় দীর্ঘদিন দায়িত্বে থাকলে অনেক সময় ‘বলয়’ তৈরি হয়, যা ন্যায়বিচার ব্যাহত করতে পারে। আবার হঠাৎ নতুন জায়গায় বদলি হওয়া কর্মকর্তাদের পরিস্থিতি বুঝে ওঠার জন্য সময় প্রয়োজন হয়। তাই লটারিভিত্তিক এ রদবদলের ইতিবাচক ও নেতিবাচক দুই দিকই রয়েছে।

পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে এসপি ও ওসি পদে নিয়োগে সুনির্দিষ্ট বাছাই তালিকা তৈরির সুপারিশ করা হয়েছিল। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বকে পদায়ন ও বদলির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও সেখানে উল্লেখ ছিল। নতুন পদায়ন প্রক্রিয়া সেই সুপারিশের বাস্তবায়নের দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

৬৪ জেলায় নতুন এসপি, ৬৬৬ থানায় লটারি দিয়ে নির্ধারিত হবে ওসি

আপডেট সময় : ১১:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫