ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাজাহানপুরে প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি ও প্রদর্শনী উদ্বোধন

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে র‍্যালি, উদ্বোধন, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফিরোজ আহমেদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি সজীবুল আলম সজীব। এছাড়া ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান রাজা এবং পোল্ট্রি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় মোট ৩০টি স্টলে পশু-পাখি, দুগ্ধ ও মাংস উৎপাদন প্রযুক্তি, আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রাণিসম্পদ সেবার বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়। স্থানীয় খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শাজাহানপুরে প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি ও প্রদর্শনী উদ্বোধন

আপডেট সময় : ০২:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫