ভারতীয় প্রেসক্রিপশনে শিক্ষা ব্যাবস্হা ধ্বংস করেছে আওয়ামীলীগ – ভিপি সাদিক কায়েম
- আপডেট সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলার গুইমারাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম নিজ জেলা খাগড়াছড়িতে সফরের পথে গুইমারাতে সংক্ষিপ্ত পথসভা করেছে।
২৬ নভেম্বর খাগড়াছড়িতে সফরে আসার সময় গুইমারাতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলা জামায়াতের আমির ডাঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ভিপি সাদেক কায়েমকে ফুলেল শুভেচ্ছা জানায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
পথসভায় সাদিক কায়েম বলেন ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামলীগ বাংলাদেশের শিক্ষা ব্যাবস্হা ধ্বংস করেছে বলে অভিযোগ করেন ঢাকসু ভিপি। এ সময় তিনি বলেন আমি আপনাদের পাহাড়ের সন্তান শিক্ষাসহ যে কোন ক্ষেত্রে সমস্যায় আমি আপনাদের পাশে থাকবো। তিনি আরো বলেন জুলাই যোদ্ধে এ অঞ্চলের মানুষের ভূমিকা ছিলো তাই জুলাই আন্দোলনের শহীদদের রক্তে গড়া নতুন বাংলাদেশ বিণির্মানে সৎ মানুষদের নির্বাচিত করার আহবান জানান।
সাদেক কায়েম খাগড়াছড়িতে আগমন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে স্বাগত জানাতে দেখা গেছে।

























