ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবহেলায় ডুবে থাকা বখতিয়ারপাড়া হাজেরা নূর সড়ক টানেলের পাশে উন্নয়নের বেমানান বৈপরীত্য

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বখতিয়ারপাড়া হাজেরা–নূর মাতৃসদন সড়কটি বছরের পর বছর সংস্কারের অভাবে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। উন্নয়নযাত্রার কেন্দ্রবিন্দু কর্ণফুলী টানেলের ঠিক পাশেই এই সড়কের অবস্থান হলেও বাস্তবে সড়কটি পড়ে আছে অবহেলায়, যা এলাকার মানুষের কাছে এক বেমানান বৈপরীত্য হিসেবে ধরা দিচ্ছে।

বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয় থেকে গোবাদিয়া রুস্তম আলী সড়ক পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বহুদিন ধরে অযত্ন–অবহেলায় পড়ে থাকায় যাতায়াত প্রায় বন্ধ হওয়ার উপক্রম। সড়কটির বিশেষ করে চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখ থেকে রুস্তম আলী সড়ক পর্যন্ত অংশটিতে দীর্ঘদিন ধরেই কোনো উন্নয়ন হয়নি, ফলে সামান্য বর্ষাতেই কাদা-পানির স্রোত আর শুকনো মৌসুমে ধুলার কারণে পথচারী ও যানবাহনের দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দা ও প্রবাসী নুরুল আনোয়ার ইমরান ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারের গ্রাম হবে শহর কর্মসূচির আওতায় বহু এলাকায় ছোট-বড় সড়ক পর্যন্ত বিক বা আরসিসি ঢালাই হয়েছে। কিন্তু কর্ণফুলী টানেলের টোলবক্স যেখানে পশ্চিমচাল মৌজায় দাঁড়িয়ে আছে, ঠিক সেখানেই এত গুরুত্বপূর্ণ একটি সড়ক বছরের পর বছর পরিত্যক্ত—এটা মেনে নেওয়া কঠিন। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া জরুরি।”

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, চারপীর আউলিয়া মাদরাসা, মোহছেন আউলিয়া কলেজ, পশ্চিমচাল কামিল মাদরাসার শিক্ষার্থীসহ হাজারো মানুষ। পাশাপাশি পারকী সমুদ্র সৈকতে যাওয়ার অন্যতম বিকল্প পথ হিসেবেও সড়কটি ব্যবহৃত হয়। কর্ণফুলী টানেল সড়কে ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে বা চাতরী চৌমুহনী–সেন্টার–সিইউএফএল সড়কে যানজট সৃষ্টি হলে এই রোডটিই ছিল ভরসার বিকল্প পথ।

বারশত ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান, “এই সড়ক নিয়ে আগেও দুইবার অনুমোদন আসলেও কাজ হয়নি। আমরা আবার ইউএনও অফিসে আবেদন করেছি। আশা করছি এবার অনুমোদন মিলবে এবং দ্রুত কাজ শুরু হবে।”

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার বলেন, “চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয় হয়ে যাওয়া এই সড়ক সংস্কারের জন্য আমরা একটি আবেদন পেয়েছি। খুব দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, কর্ণফুলী টানেল চালুর পর আনোয়ারায় উন্নয়নের গতি যেমন বেড়েছে, তেমনি এই অবহেলিত সড়কটি পুরো এলাকার উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত সংস্কারের মাধ্যমে সড়কটি সচল করার দাবি দিনদিন জোরালো হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবহেলায় ডুবে থাকা বখতিয়ারপাড়া হাজেরা নূর সড়ক টানেলের পাশে উন্নয়নের বেমানান বৈপরীত্য

আপডেট সময় : ০৩:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫