ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বড় মসজিদের ছাত্র মুয়াজকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

মো: আতিকুল ইসলাম (শাওন), ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৮:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ১০০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ বড় মসজিদের ছাত্র আজিজুল হক মুয়াজকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

মুয়াজের পরিবারের সদস্যরা জানান, হামলার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও তাঁরা জানান। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

স্বজনদের অভিযোগ, পরিকল্পিত এই নৃশংস হামলার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে এ ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালী থানা পুলিশ ঘটনাটিকে গুরুত্বসহকারে তদন্ত করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে বড় মসজিদের ছাত্র মুয়াজকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

আপডেট সময় : ০৮:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫