ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১৪ বছর কারাবাসের পর খালাসপ্রাপ্ত আজহারুল ইসলাম জামায়াতের নায়েবে আমির মনোনীত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে

এ টি এম আজহারুল ইসলাম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ ১৪ বছর কারাভোগ শেষে খালাস পাওয়া এ টি এম আজহারুল ইসলামকে জামায়াতে ইসলামী নতুন নায়েবে আমির হিসেবে মনোনীত করেছে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা। তবে নেতৃত্বের শীর্ষ কাঠামো নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ সংসদ নির্বাচন পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর শুরা সদস্য ও কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের বিধান থাকলেও এবার শুরা সদস্য নির্বাচন ছাড়া অন্য কমিটিগুলো নতুন করে পুনর্গঠন করা হয়নি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের বলেন, শুরা সদস্য পুনর্নির্বাচন হয়েছে, তবে নির্বাহী পরিষদসহ অন্যান্য কমিটিতে পরিবর্তন আনতে নির্বাচন পরবর্তী সময় বিবেচনায় রাখা হয়েছে।

সমাপনী অধিবেশনে আমির ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের সাফল্য অর্জনে নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাইকে ‘আত্মিক, শারীরিক ও আর্থিক ত্যাগের প্রস্তুতি’ রাখতে হবে। তিনি বলেন, “যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে ধৈর্য ধারণই আন্দোলনের প্রধান শক্তি।”

মজলিসে শুরায় গৃহীত প্রস্তাবে ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারি সিদ্ধান্তকে ‘বিতর্কিত’ আখ্যা দেওয়া হয়। প্রস্তাবে বলা হয়—গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই জাতীয় সনদ। গণভোট ও নির্বাচন একই দিনে হলে ফলাফল কোনটি আগে ঘোষণা হবে, সেটি নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ এখনও তৈরি করতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট ‘না’ ভোটের পক্ষে অবস্থান জানালেও জামায়াত জনগণকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানাচ্ছে।

মজলিসে শুরার আলোচনায় সাম্প্রতিক সময়ে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালী সদর, জামালপুরের মেলান্দহ, নওগাঁ, ফেনী, লক্ষ্মীপুর, নারায়গঞ্জের আড়াইহাজার, মৌলভীবাজারের বড়লেখা ও ঝিনাইদহের মহেশপুরসহ বিভিন্ন এলাকায় জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির ‘হামলার’ অভিযোগ আনা হয়। বলা হয়, নারীদের দাওয়াতি কর্মকাণ্ডেও বাধা দেওয়া হচ্ছে। এ পরিস্থিতি ‘অংশগ্রহণমূলক নির্বাচনের পরিপন্থী’ বলেও উল্লেখ করা হয়।

জুলাই সনদের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করা এবং পাঁচ দফা দাবি তুলে ধরতে আজ রোববার রাজশাহী থেকে শুরু হচ্ছে আট রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশ। এতে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন।

আগামীকাল সোমবার খুলনায় দ্বিতীয় সমাবেশ এবং ৬ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। আট দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, প্রতিটি সমাবেশে “লাখো মানুষের উপস্থিতি” হবে বলে প্রত্যাশা করছেন তাঁরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৪ বছর কারাবাসের পর খালাসপ্রাপ্ত আজহারুল ইসলাম জামায়াতের নায়েবে আমির মনোনীত

আপডেট সময় : ১২:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫