ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি শুরু

আমিনুল ইসলাম, টাঙ্গাইল
  • আপডেট সময় : ০১:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৭৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।

কর্মসূচির ঘোষণায় জানা যায়, আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যেও দাবি পূরণ না হলে লাগাতার শাটডাউনের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মবিরতি চলছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও এখনো কোনো বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হয়নি।

আন্দোলনকারীরা বলেন, “আমরা বহুদিন ধরে একই দাবি জানাচ্ছি। কিন্তু সমাধানের কোনো অগ্রগতি নেই। বাধ্য হয়েই কর্মবিরতিতে যেতে হয়েছে।”

এদিকে রোগীদের ভোগান্তি কমাতে কর্মসূচির সময় স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন কমিটির নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি শুরু

আপডেট সময় : ০১:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫