ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনইআইআর সংস্কার ও উন্মুক্ত আমদানির দাবিতে রাজধানীতে মোবাইল বিক্রেতাদের মানববন্ধন

আলি হায়দার, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে

মোবাইল ফোনের বাজারে একচেটিয়া সিন্ডিকেট ভেঙে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কার এবং উন্মুক্তভাবে মোবাইল ফোন আমদানির সুযোগের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করছেন দেশের হাজার হাজার মোবাইল ব্যবসায়ী।

রবিবার সকাল ৯টা থেকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর ব্যানারে এই মানববন্ধন শুরু হয়।

কারওয়ান বাজারের প্রধান সড়ক ঘিরে সকাল থেকে ব্যবসায়ীরা জড়ো হয়ে ব্যানার-ফেস্টুন হাতে নানাবিধ দাবি-দাওয়া উপস্থাপন করেন। মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, বৈধ পথে ভ্যাট ও ট্যাক্স দিয়ে ব্যবসা চালাতে তারা প্রস্তুত। তবে কঠোর ও জটিল নীতিমালা এবং এনইআইআর-এর অকার্যকর ব্যবস্থাপনার কারণে বর্তমানে বৈধ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দেশে আনঅফিসিয়াল বা গ্রে-ব্যবসার সঙ্গে প্রায় ২৫ হাজার মানুষ যুক্ত। হঠাৎ করে নিয়ম পরিবর্তন করে ব্যবসা বন্ধ করে দিলে এই মানুষগুলো কোথায় যাবে? আমরা কর দিতে চাই কিন্তু ব্যবসা করার পরিবেশ থাকতে হবে।

ব্যবসায়ীরা দাবি করেন, এনইআইআর কার্যক্রম কাঙ্ক্ষিতভাবে কাজ না করায় বাজারে বৈধ-অবৈধ মোবাইল শনাক্তে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে মূল আমদানির সুযোগ কেন্দ্রীভূত হওয়ায় বাজারে সিন্ডিকেট সৃষ্টি হয়েছে, যার ফলে দাম নিয়ন্ত্রণ ও পণ্যের গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এমবিসিবির নেতারা বলেন, সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে মোবাইল ফোন আমদানির প্রক্রিয়া সকল ব্যবসায়ীর জন্য উন্মুক্ত করতে হবে। এছাড়া কর কাঠামো যৌক্তিক করা এবং এনইআইআরকে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুরোদমে কার্যকর করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের এক নেতা বলেন, দেশের প্রযুক্তি খাতের অগ্রগতির জন্য নীতিমালার সংস্কার অপরিহার্য। আমরা চাই স্বচ্ছ, ন্যায্য ও ব্যবসাবান্ধব পরিবেশ যেখানে সবাই সমান সুযোগ পাবে।

এর আগে শনিবার এমবিসিবি সারাদেশে সব মোবাইল বিক্রয়কেন্দ্র রবিবার বন্ধ রাখার ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, কারওয়ান বাজার পান্থপথ এলাকায় কেন্দ্রীয় মানববন্ধনের পাশাপাশি একই সময়ে দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরেও স্থানীয় মোবাইল ব্যবসায়ীরা রাস্তায় নেমে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।

ব্যবসায়ীরা মনে করছেন, তাদের দাবি দ্রুত বিবেচনায় আনা না হলে মোবাইল ফোনের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। তারা আশা প্রকাশ করেন, সরকার প্রযুক্তিখাতের এই বৃহৎ ব্যবসায়ী শ্রেণির দাবি শুনে বাস্তবসম্মত সমাধান দেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এনইআইআর সংস্কার ও উন্মুক্ত আমদানির দাবিতে রাজধানীতে মোবাইল বিক্রেতাদের মানববন্ধন

আপডেট সময় : ০১:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫