ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদের দাবিতে বিক্ষোভ: জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

জাকির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৭৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ পৌর এলাকায় ফুটপাতে অবৈধ দোকানপাট ও হকারদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ করেছে কিশোরগঞ্জ শহরের ব্যবসায়ীরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তাঁরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এর আগে বেলা ১১টার দিকে শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় ব্যবসায়ীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কটি আধাঘন্টা অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। এতে যানচলাচলের বিঘ্ন ঘটে। এ সময় পথচারীরা ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়।
জানা যায়, এর আগের দিন শনিবার সন্ধায় বাজার ব্যবসায়ীদের সাথে ফুটপাতের হকারদের সাথে বাকবিতন্ডার জেরে রথখলা পাল থ্রি কর্নারের মালিক শুভ নামের এক ব্যবসায়ি এছাড়া ও আশা বস্ত্রালয়ের এক কর্মচারীর উপর ফুটপাতের ব্যবসায়িরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এর প্রতিবাদে বাজার ব্যবসায়িরা রাতেই তাদের দোকান পাট বন্ধ করে শনিবার রাতে একদফা বিক্ষোভ মিছিল করেন।

এরই ধারাবাহিকতায় ব্যবসায়িরা রবিবার সকাল সকল ব্যবসায়িরা একত্রিত হয়ে রাস্তায় অবৈধ ফুটপাত উচ্ছেদের জন্য একাট্টা হয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন বরাবর রবিবার দুপুরে স্মারকলিপি দেন।

স্মারক লিপি প্রদান শেষে বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু বলেন, ফুটপাতের হকারদের উচ্ছেদ অভিযান প্রশাসনে ২৪ ঘন্টার সময় দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদের দাবিতে বিক্ষোভ: জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

আপডেট সময় : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫