কুড়িগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ১২:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৫১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় রোববার বিশেষ দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সকালে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা মডেল কলেজ প্রাঙ্গণে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সহস্রাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রফেসর ডা. মাহমুদুল হক সরকার (সাবেক ড্যাব সভাপতি, রংপুর মেডিকেল কলেজ), প্রফেসর ডা. শরিফুল ইসলাম মণ্ডল (সাবেক সাধারণ সম্পাদক, ড্যাব, রংপুর মেডিকেল কলেজ) এবং প্রফেসর ডা. মাজহারুল ইসলাম (প্রচার সম্পাদক, ড্যাব)।
এ সময় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হেলাল মিয়া ও ডা. মো. ফজলুর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, তাঁতী দলের সভাপতি আনিছুর রহমান, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইউনুছ আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাওন মিয়া, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা এবং সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। আয়োজনকরা আশা প্রকাশ করেছেন, এই কার্যক্রমের মাধ্যমে জনগণ স্বাস্থ্যসেবা পাবে এবং দোয়া মাহফিলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হবে।




















