ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢেঁড়স চাষে সফল বহু কৃষক

জাকির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঢেঁড়স চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় বহু কৃষক। কম খরচে বেশি লাভ হওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে এখন ঢেঁড়স চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

কৃষকরা জানান, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজী হাটি গ্রামের কৃষক এখলাছ উদ্দিন,মাসুদ মিয়া, শফিক মিয়া, মো.বোরহান উদ্দিন, সাহাব উদ্দিন, মো. আ. রাজ্জাক, মো. আজিজুল হক, মেহেদী হাসান, মো. ইকরাম, রায়হান মিয়া,হাবিবুর রহমান ও ধনু মিয়ার মত অনেকেই অল্প সময়ে ফলন পাওয়া যায় এবং বাজারে চাহিদা বেশি থাকায় ঢেঁড়স চাষ তাদের জন্য লাভজনক হয়ে উঠেছে। মৌসুমের শুরুতে প্রতি কেজি ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ৩০ থেকে ৪০ টাকা দরে স্থিতিশীল রয়েছে। এতে উৎপাদন ব্যয় কাটিয়ে কৃষকের হাতে ভালো লাভ থাকছে।

পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিস জানায়, এ অঞ্চলের মাটির গুণাগুণ ও আবহাওয়া ঢেঁড়স চাষের জন্য অত্যন্ত উপযোগী। তাই কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকেই বাড়ির আঙিনা ও পতিত জমিতেও ঢেঁড়স চাষ করে বাড়তি উপার্জন করছেন।

স্থানীয় কৃষকরা আশা করছেন, সরকারি সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তা বাড়ালে পাকুন্দিয়ায় ঢেঁড়স চাষ আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়বে এবং কৃষির উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।

পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ নুর- ই- আলম জানায়,পাকুন্দিয়া উপজেলায় প্রায় ১২ শ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়ে থাকে এর মধ্যে ঢেঁড়স অন্যতম। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ পরামর্শ দিয়ে আসছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢেঁড়স চাষে সফল বহু কৃষক

আপডেট সময় : ০৪:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫