ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৫:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৮৪ বার পড়া হয়েছে

সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ৩টায় পরিচালকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ বিভাগের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এইডস প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ আচরণ অনুসরণ করা। তারা জানান, এইচআইভি আক্রান্তদের প্রতি সামাজিক বৈষম্য দূর করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, নিয়মিত এইচআইভি পরীক্ষা, সঠিক তথ্য প্রচার, ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার, এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে এইডস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সম্ভব। অনুষ্ঠানে এইডস প্রতিরোধে সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেন, সচেতনতা, সহমর্মিতা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে একদিন দেশে এইডস মুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫