ফুলবাড়িয়ায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৩:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৮০ বার পড়া হয়েছে
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ তিন পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এর নিয়মিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ফুলবাড়িয়ায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সংশ্লিষ্ট কর্মীরা।
মঙ্গলবার সকাল থেকে পরিবার কল্যাণ সহকারী সমিতি, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির আহ্বানে এ কর্মসূচিতে মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ভবানীপুরের এফপিআই শাহজাহান সিরাজ, এফপিআই শাহিদা খাতুন, এফডব্লিউভি রুমা আক্তার, এফডব্লিউভি মাহফুজা আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের পদোন্নতি ও নিয়োগবিধি বাস্তবায়নের দাবি ঝুলে আছে। তারা বলেন, শুধু আশ্বাস নয়, বাস্তব সমাধান চাই। দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বেগবান হবে।
আন্দোলনকারীরা আরও জানান, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘সেবা সপ্তাহ’ কর্মসূচি তাঁরা বর্জন করেছেন এবং আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর ও সর্বাত্মক কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
প্রলয়/আহাশা




















