ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়িয়া আগুনে পুড়লো হতদরিদ্রের মুদি দোকান

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রতিপক্ষের দেয়া আগুনে ষাটোর্ধ মুদি দোকানি সিরাজুল ইসলাম এর দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৪ নভেম্বর রাত ১০ টার দিকে উপজেলার আছিম পাটুলি ইউনিয়নের পিডিপি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম ৬ জনের নাম উল্লেখসহ আরো ৪ জনকে অজ্ঞাত হিসবে অভিযুক্ত করে ফুলবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অগ্নি সংযোগের ঘটনায় দোকানে থাকা মালামাল ও জিনিসপত্রসহ ঘর পুড়ে অন্তত কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভুক্তভোগীর সঙ্গে প্রতিবেশী আবদুল জব্বার গংদের বিরোধ চলছে। বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষরা পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে এ আগুন দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

জানাযায়, দোকানের এক পাশের কিছু অংশে টিনের বেড়া থাকলেও আগুনের তেজস্ক্রিয়তায় বাকি বেড়াগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। ভিতরে থাকা ফ্রিজ, মুদি দোকানের রেক, মালামাল সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের এমন দৃশ্য দেখে হতদরিদ্র দোকানি হামাগুড়ি দিয়ে অঝোরে কাঁদছেন। কোনক্রমেই যেনা থামছেনা তার চিৎকার। তার বিলাপে প্রতিবেশীরাও শিহরিত হয়ে উঠছে।

স্থানীয়রা জানান, হতদরিদ্র সিরাজুল ইসলামের এই দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে তার সবকিছু পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, সমিতি থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল উঠিয়েছিলাম। জমি নিয়ে মামলা হওয়ায় প্রতিপক্ষ জব্বাররা এ আগুন দিয়েছে। ওরা আমার সব শেষ করে দিছে, এখন আমি কেমনে কিস্তি পরিশোধ করবো? আর পরিবারই বা কীভাবে চলবে তা বুঝতে পারতেছি না।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী অফিসার ফুলবাড়িয়া থানার এসআই লিটন জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম, এ নিয়ে আমাদের তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়া আগুনে পুড়লো হতদরিদ্রের মুদি দোকান

আপডেট সময় : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫