নবাগত ইউএনও কে ত্রিশাল প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আরাফাত সিদ্দিকী।
সোমবার (১ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় স্থানীয় প্রশাসন ও ত্রিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
নতুন কর্মস্থলে ইউএনও আরাফাত সিদ্দিকীর আগমনের দিনেই সন্ধ্যায় তাঁকে বরণ করে নিতে উপস্থিত হন ত্রিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
ত্রিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, রফিকুল ইসলাম শামীম, সম্মানিত সদস্য আ.ন.ম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, মোহাম্মদ সেলিম, সদস্য মামুনুর রশিদ, ফয়জুর রহমান ফরহাদ, আতিকুল ইসলাম, রোকনুজ্জামান সরকার রাহাত, আব্দুল্লাহ আল ফাহাদ, আহসান হাবীব, রাকিবুল ইসলাম সুমন নুরুল ইসলাম প্রমূখ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ত্রিশালের সকল শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে তাঁর দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।




















